তরুণ প্রেমিক চেয়ে বিজ্ঞাপন ৮৫ বছরের বৃদ্ধার - The News Lion

তরুণ প্রেমিক চেয়ে বিজ্ঞাপন ৮৫ বছরের বৃদ্ধার

 


দি নিউজ লায়নঃ প্রেমের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়, এটা সবাইই জানি। সেই কথাই যেনো ফের আরেকবার প্রমাণ করলেন প্রমাণ করলেন ৮৫ বছর বয়সী এক নারী। তার নাম হ্যাটি রেট্রোয়েজ।  ৩৯ বছর বয়সী প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এরপর সেই অভিমানে ডেটিং সাইটে তিনি প্রেমিক চেয়ে একটি বিজ্ঞাপন দিয়েছেন। 


তবে শর্ত একটাই- প্রেমিকের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।  আমেরিকাট নিউইয়র্ক সিটির বাসিন্দা হ্যাটি গণমাধ্যমকে জানান,আমি বর্তমানে কারো সাথে প্রেম করছি না। তাই ডেটিং সাইটে প্রেমিক খুঁজছি।  হ্যাটির বিয়ে ভেঙে যায় ১৯৮৪ সালে। তখন তার বয়স ৪৮ বছর । এরপর তিনি আর বিয়ে করেননি। তবে তখন থেকেই বয়সে তরুণদের সাথে প্রেম করার ব্যাপারে উৎসাহী হয়ে উঠেন হ্যাটি। 


 ২০১৮ সালে সাবেক প্রেমিক জনের সাথে চ্যানেল ফাইভে ‘এজ গ্যাপ লাভ’ নামে একটা অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন হ্যাটি।  এদিকে, বিজ্ঞাপন দেয়ার পর তরুণদের কাছ থেকে সাড়াও পেয়েছেন হ্যাটি। ইসরাইল থেকে এক তরুণ হ্যাটিকে ফোন করে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন।  সাবেক নৃত্যশিল্পী হ্যাটির দুই সন্তান আছে। আছে তিনজন নাতি-নাতনিও। বর্তমানে লেখালেখি করে সময় কাটাচ্ছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.